News71.com
 Bangladesh
 03 Apr 16, 11:46 AM
 826           
 0
 03 Apr 16, 11:46 AM

নিজামীর রিভিউ আবেদনের শুনানি ১ সপ্তাহ পর ।।

নিজামীর রিভিউ আবেদনের শুনানি ১ সপ্তাহ পর ।।

নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানি পেছানোর আবেদন ১ সপ্তাহ মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ।

আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ নিজামীর সময় আবেদনের পরিপেক্ষিতে এ আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে নিজমীর পক্ষে ৬ সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবীরা ।

এর আগে গত ৩০শে মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার শুনানির দিন নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন । গত ২৯শে মার্চ ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন নিজামী। ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬টি যুক্তি দেখানো হয়েছে । রিভিউ আবেদন করার জন্য নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার আগেই মঙ্গলবার সকালে নিজামীর পক্ষে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনপত্র জমা দেন ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯শে অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৬ই জানুয়ারি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন