
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বামনপাড়া এলাকায় মুসলিমা খাতুনকে (৩২) নামে এক গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী দেলোয়ার হোসেন। বুধবার (৮ মার্চ) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, পারিবারিক কলহের জের ধরে বামনপাড়া এলাকার দেলোয়ার হোসেন তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে কোপ দেন। এতে তার স্ত্রী মুসলিমা খাতুন রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।