News71.com
 Bangladesh
 09 Mar 17, 06:29 PM
 185           
 0
 09 Mar 17, 06:29 PM

কেরানীগঞ্জে হেরোইনসহ আটক ৪

কেরানীগঞ্জে হেরোইনসহ আটক ৪

নিউজ ডেস্ক : কেরানীগঞ্জে ১৫শ’ পুরিয়া হেরোইনসহ ৪ ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ৩ জনকে ও বুধবার (৮ মার্চ) বিকেলে আয়েশা (২৬) এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- মিঠুন (৩০), বাবুল মিয়া ওরফে বাবু (৩৮), নুরুল ইসলাম (৪২) ও আয়েশা (২৬)।

দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ইকুরিয়া এলাকায় অভিযান চালানো হলে ১০০ পুরিয়া হেরোইনসহ আয়েশাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হাসনাবাদ নদীর পাড় এলাকার ব্রিজের নিচে অভিযান চালিয়ে ১৪শ’ পুরিয়া হেরোইনসহ তিন যুবককে আটক করা হয়। উদ্ধার ১৫শ’ পুরিয়া হেরোইনের ওজন ১৬৮ গ্রাম। যার বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মোল্লা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন