News71.com
 Bangladesh
 09 Mar 17, 07:48 PM
 225           
 0
 09 Mar 17, 07:48 PM

সিরাজগঞ্জে ৫ কেজি গাঁজাসহ আটক ২......

সিরাজগঞ্জে ৫ কেজি গাঁজাসহ আটক ২......

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার মবুপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মবুপুর গ্রামের মোহাম্মদ আলী (৫০) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাদারীপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে হাকিম (৩০)।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ স্পেশাল  কোম্পানি ক্যাম্পের অফিস সহকারী প্রদীপ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মো. ইউনুছ আলীর নেতৃত্বে মবুপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা, নগদ দুই হাজার ৬০ টাকা ও দু’টি মোবাইল সেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন