News71.com
 Bangladesh
 03 Apr 16, 03:48 AM
 711           
 0
 03 Apr 16, 03:48 AM

চেতনানাশকে এক পরিবারের অসুস্থ ৮সদস্য, গণপিটুনিতে আহত সেই অজ্ঞান পার্টির দুই সদস্য ।।

চেতনানাশকে এক পরিবারের অসুস্থ ৮সদস্য, গণপিটুনিতে আহত সেই অজ্ঞান পার্টির দুই সদস্য ।।

নিউজ ডেস্কঃ মাগুরায় এক পরিবারের আট সদস্যকে অচেতন করে মালামাল লুটপাটের চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছে ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য । আজ সকালে অচেতন আট জন ও গণপিটুনির শিকার দুই জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ।

মাগুরা সদর থানার ওসি আজমল হুদা বলেন, মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে পাবনার সাঁথিয়া উপজেলার রবিউল ইসলাম ও গোপালগঞ্জের দ্বীন মোহম্মদ নামে দুই ব্যক্তি শনিবার দুপুরে মাগুরা সদরের বরাশিয়া গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে বেড়াতে আসে । রাতে হাবিবুরের পরিবারের সদস্যদের জন্য রাখা খাবারে ওই দুই ব্যক্তি কৌশলে চেতনানাশক মিশিয়ে দেয় । ওই খাবার খেয়ে হাবিবুর রহমানসহ পরিবারের আট সদস্য অচেতন হয়ে পড়েন ।

ওসি বলেন, অন্য বাড়িতে থাকা হাবিবুর রহমানের ভাই সিন্দবাদ ভোরে তাদের ঘরে দুই অপরিচিত লোককে ঘোরাঘুরি করতে দেখে ভাইকে ডাকেন। কিন্তু কোনো সাড়া না পেলে তার সন্দেহ হয় । ওই সময় ওই দুইজনকে ঘরের মালামাল তাদের ব্যাগে ঢোকাতেও দেখেন । সিন্দবাদ তখন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে গ্রামবাসীকে ডাকেন। পরে সবাই মিলে তাদের পিটুনি দেয় । হাবিবুরের পরিবারের আট জনসহ পিটুনিতে আহত দুই জনকে পরে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয় ।

ওসি বলেন, পুলিশ হেফাজতে অজ্ঞান পার্টির দুই সদস্যের চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন