News71.com
 Bangladesh
 03 Apr 16, 04:25 AM
 701           
 0
 03 Apr 16, 04:25 AM

মানিকগঞ্জে শিবালয় উপজেলার ভুয়া মেজর আটক.....

মানিকগঞ্জে শিবালয় উপজেলার ভুয়া মেজর আটক.....

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকা থেকে সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী ১ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, (ওয়ারলেসসেট), ১৬টি মোবাইল সেট, ২২টি বিভিন্ন কোম্পানির মোবাইল সিমকার্ডসহ সেনাবাহিনী লেখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। তানভীর আহমেদ নামের ভূয়া মেজর পরিচয়দানকারী ওই ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী এলাকায় ।

আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন দীর্ঘদিন ধরে তানভির নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে। গোপন সূতে ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে সকালে শিবালয়ের উথলী এলাকা থেকে আটক করে। এব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন