News71.com
 Bangladesh
 03 Apr 16, 11:20 AM
 638           
 0
 03 Apr 16, 11:20 AM

গভীররাতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া.....

গভীররাতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া.....

নিউজ ডেস্ক : দেশের চলমান ইউপি নির্বাচনে আইন শৃক্ষলা পরিস্থিতি, সন্মেলন পরবর্তী বিএনপিকে মাঠ পর্যায়ে শক্তিশালী করতে দলের করনীয় সম্পর্কে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ন বৈঠকে বসেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। আজ রোববার রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ইনাম আহমেদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ড. ওসমান ফারুক, অধ্যাপক আবদুল মান্নান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী, আমানউল্লাহ আমান উপস্থিত আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির এই গুরুত্বপূর্ন বৈঠকটি চলছিল। সকল নেতৃবৃন্দ বৈঠকে থাকায় সভার সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন