
নিউজ ডেস্কঃ সিলেট শহরের একটি আবাসিক হোটেল থেকে সন্দেহভাজন ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রাত ১টার দিকে নগরীর হোটেল মজলিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোহাম্মাদ নিজাম, রুবেল মিয়া, মো. নাসিম মিয়া, মো. সুহেল, সোহেল মিয়া ও মো. জসিম মিয়া। তাদের বাড়ি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ বলেছেন, ডাকাতির প্রস্তুতির নেয়ার খবরে ওই হোটেলে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। সেখান থেকে গ্রিল কাটার, রামদাসহ ওই ছয়জনকে আটক করা হয়। আটকরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ।