
নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হল ২ টি সাবমেরিন। চীনের কাছ থেকে পাওয়া ২ টি সাবমেরিন আজ নৌবাহিনীর ফ্লিটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়।
নবযাত্রা এবং জয়যাত্রা নামের ২ টি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম।