News71.com
 Bangladesh
 04 Apr 16, 01:35 AM
 730           
 0
 04 Apr 16, 01:35 AM

পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ.....

পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ.....

নিউজ ডেস্ক : এবারের পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানকে নিরাপদ করতে এক গুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন সরকার। গতকাল এ নিয়ে বাংলাদেশ সচিবালয়ের সরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী প্রধানগনের এক সভা অনুষ্ঠিত হয় । সভায় পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহম্মেদ, র্যাবের ডিজি বেনজির আহম্মেদ, ডিএমপি কমিশনার আসাদুজজামান মিয়া সহ বিভিন্ন বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে সাংবদিকদের ব্রীফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি জানান, ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠানের স্থলগুলো জনশূন্য করে ফেলবে।এছাড়াও এবারের বর্ষ বরনের মঙ্গল র্যালীতে কোন প্রকার মুখোশ পরা যাবেনা হলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজজামান খান কামাল ।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এবার পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। দেশের যেখানেই উন্মুক্ত স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে, আয়োজকদের তা বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। শিগগিরই আমরা ৫টার পরে অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করব।’

তিনি বলেন এবার পয়লা বৈশাখে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উন্মুক্ত অনুষ্ঠানস্থল খালি করে ফেলবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরাসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন