News71.com
 Bangladesh
 12 Mar 17, 01:53 PM
 216           
 0
 12 Mar 17, 01:53 PM

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ মার্চ) সকালে কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকা থেকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকালে তালাবহ এলাকায় রেললাইনের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ফাঁড়িতে খবর দেন। পরে সকাল সাড়ে ১০ টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন