
নিউজ ডেস্ক : গতকাল রবিবার রাজধানীর আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশের এক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ,পিপিএম (সেবা) এর সভাপতিত্বে উক্ত বিট পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিক্তি পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান,বিপিএম(সেবা), যুগ্ম পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, বিপিএম (সেবা) এবং যুগ্ম পুলিশ কমিশনার কৃঞ্চ পদ রায়,বিপিএম,পিপিএম।
সভায পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া,বিপিএম,পিপিএম বলেন- আমরা এমন পুলিশ চাই যে পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়াবে। পুলিশকে প্রশিক্ষিত করা হচ্ছে যাতে পুলিশ কারো প্রতি জুলুম না করে। কমিউনিটি পুলিশিং কে আরো বেগবান, জোরদার করাসহ পুলিশিং সেবাকে জনগণের দোর গোড়ায় পৌছে দেবার লক্ষ্যে অংশিদারীত্বের ভিত্তিতে পুলিশিং করাই হলো বিট পুলিশিং। তিনি আরো বলেন পুলিশই জনতা, জনতাই পুলিশ আর পুলিশ হলো জনগণের সেবক, যাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। কিন্তু নিরাপদ ঢাকা গড়ার জন্য একমাত্র পুলিশ বাহিনীর পক্ষে সম্ভব নয় যদি সমাজের সকল শ্রেণীর লোকজন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে তথ্য দিয়ে পুলিশকে সাহায্য না করে।
ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের সম্পর্কে পুলিশ কমিশনার বলেন- ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে ব্যক্তি সনাক্ত করার জন্য সম্পতি দেখা গেছে নাম ঠিকানা গোপন করে সন্ত্রাসিরা বাড়ী ভাড়া নিচ্ছে এটা বন্ধ করতে হলে ভাড়াটিয়াদের সর্ম্পকে তথ্য সংগ্রহ করা দরকার। এই তথ্য অন্য কোন বিভাগ কর্তৃক ব্যবহৃত হওয়া সুযোগ নেই। অপরাধ ও সত্য অনুসন্ধান কাজে শুধু এই তথ্য ব্যবহার করা হবে।
বিট পুলিশিং এর এই নির্ধারিত ফরমে ছবি ও ন্যাশনাল আইডিকার্ডসহ বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করা হলে ঐসব জঙ্গী, সন্ত্রাসীরা ভূল তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিতে পারবে না। ফলে অপরাধ সহজে প্রতিরোধ করা যাবে এবং সন্ত্রাস, ছিনতাই,চুরি,ডাকাতি,ইভটিজিং, জঙ্গীবাদ মুক্ত নিরাপদ ঢাকা গড়া সম্ভব হবে।
বিট পুলিশিং এর এই সমাবেশে লালবাগ এলাকায় অবস্থিত বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক, দোকান মালিক ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।