News71.com
 Bangladesh
 12 Mar 17, 02:21 PM
 193           
 0
 12 Mar 17, 02:21 PM

কুমিল্লার দাউদকান্দিতে নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতি।।

কুমিল্লার দাউদকান্দিতে নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতি।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ১  নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতির অভিযোগ উঠছে। আজ রবিবার সকালে পুলিশ বাজারের নিউমার্কেটের সিঁড়ি থেকে নৈশপ্রহরী সফিকুল ইসলামের(৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দাউদকান্দির পশ্চিম হুগলিয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে। মার্কেটের ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলতে এসে দেখেন সিঁড়িতে সফিকের লাশ পড়ে রয়েছে। তার মুখে কসটেপ লাগানো। পাশে একটি পেট্রোলের বোতল পড়ে ছিলো। এছাড়া মার্কেটের রিভা টেলিকমেরও সার্টার কাটা ছিলো।

রিভা টেলিকমের মালিক নুরুল ইসলাম তার দোকানের মালামাল খোয়া গেছে বলে জানান। ব্যবসায়ীদের ধারণা ডাকাতিতে বাধা দেয়ায় সফিককে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, সফিকের মুখে কসটেপ লাগানো ছিলো। শরীর পোড়া, পাশে একটা বোতল পাওয়া গেছে। সেটা পেট্রোলের কিনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে একটি দোকানের সার্টার কাট ছিলো, তবে সেটা দিয়ে মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন