News71.com
 Bangladesh
 04 Apr 16, 12:17 PM
 617           
 0
 04 Apr 16, 12:17 PM

শেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২ ।। ঘটনাস্থলে এসপি.....অভিযান চলছে

শেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২ ।। ঘটনাস্থলে এসপি.....অভিযান চলছে

বগুড়া সংবাদদাতা : বগুড়ার শেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনের দুই হাত ও পা উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহত কারো নামপরিচয় জানা যায়নি। গতকাল রোববার দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর কুটির ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থলে গেছেন জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

 প্রতক্ষ্যদর্শীরা জানান গতকাল রোববার রাত সাড়ে ৮টার ঘটনা হবে। এসময় বাড়িটি থেকে বিকট শব্দ ভেসে আসে। মুহূর্তে প্রতিবেশিরা সেখানে ছুটে যান। কিন্তু বাড়ির দরজা-জানালাসহ সবকিছু বন্ধ। ফলে গ্রামের লোকজন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেয়। খবর পেয়ে তারা এসে দরজা ভেঙে বাড়ির ভেতর যায় এবং নিহত ও আহতদের উদ্ধার করে ।

 বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম একজনের মৃত্যুর কথা জানিয়ে বলেন, নিহতের পরিচয় জানা যায়নি তবে তার বয়স আনুমানিক ৩০বছর হবে। এছাড়া বোমার আঘাতে আহতের দুই হাত ও বাম পা উড়ে গেছে। তার বয়স হবে ৩৫বছর।

 পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান নিউজ ৭১ কে জানান, বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এখনও ভেতরে প্রবেশ করা হয়নি। তাই এ মুহূর্তে সবকিছু বলা সম্ভব নয়। এছাড়া নিহত ও আহতের নামপরিচয় জানা যায়নি। তাদের নামপরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন