News71.com
 Bangladesh
 04 Apr 16, 04:27 AM
 611           
 0
 04 Apr 16, 04:27 AM

৫ দিন পর আজ থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ।।

৫ দিন পর আজ থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ।।

নিউজ ডেস্কঃ আজ খুলেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। তবে দামপাড়া ক্যাম্পাস (বাণিজ্য অনুষদ) এখনি খুলে দেওয়া হচ্ছে না। দুই পক্ষের মারামারির ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পাঁচদিন পর বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হতে যাচ্ছে ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এতদিন বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চালু ছিল। আজ থেকে শুরু হচ্ছে ক্লাসও। তবে দামপাড়া ক্যাম্পাস খুলছে না। পুলিশ আমাদের জিম্মায় ওই ক্যাম্পাস ফেরত দিলেই সেখানে ক্লাস শুরু হবে। সোমবার থেকে ক্লাস শুরু হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে না। সোমবার বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে ।

গত ২৯শে মার্চ বিদায় সংবর্ধনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর্যপুরি ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র নাসিম আহমেদ সোহেল খুন হন। এরপর পুরো শহরজুড়ে তাণ্ডব চালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন