
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দলটির একটি অংশ বাহিরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আর এজন্যই পার্টি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছে না। ফলে মানুষ জাতীয় পার্টিকে আস্থায় নিচ্ছে না ।
আজ বেলা সাড়ে ১১টার সময় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের অবস্থা তুলে ধরে তিনি বলেন, নির্বাচন অবাধ, গ্রহনযোগ্য ও সুষ্ঠু কিছুই হয়নি। কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে ।