News71.com
 Bangladesh
 04 Apr 16, 06:39 AM
 587           
 0
 04 Apr 16, 06:39 AM

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাসিক এলাকা থেকে অবৈধ প্রতিষ্ঠান ৬ মাসের মধ্যে সরাতে হবে ।।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাসিক এলাকা থেকে অবৈধ প্রতিষ্ঠান ৬ মাসের মধ্যে সরাতে হবে ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর আবাসিক এলাকা থেকে অবৈধ সব প্রতিষ্ঠান ও স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে না সরালে তাদের গ্যাস-বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়া হবে। বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আবাসিক এলাকার বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতঙ্ক সৃষ্টি করে নয় বরং মানুষকে বুঝিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আবাসিক এলাকায় পার্কিংয়ের জন্য রাখা জায়গায় কোন স্থাপনা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। কোন বার থাকলে সেই বারের লাইসেন্স বাতিল করতে হবে। নতুন করে আবাসিক এলাকায় কোন বারের লাইসেন্স দেয়া যাবে না। গেস্ট হাউস থাকলে তা সরাতে হবে। আবাসিক এলাকায় অনুমতি নিয়ে করা বানিজ্যিক প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন