
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাও এলাকায় তাছফিয়া ফিসিং নেট ও মানিক এন্টারপ্রাইজ একই মালিকের দুটি কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতা জব্দ করেছে র্যাব -১১ এবং সদর উপজেলার মৎস্য অফিস ।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকতা শাহাজাদা খসরু বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাছফিয়া ফিসিং নেট ও মানিক এন্টারপ্রাইজ এর মালিক মো: মানিককে আটক করে র্যাব ।
এ সময় মো: মানিককে আর্থিক দশ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী হাকিম আসিফ আনাম সিদ্দীকি। পরে নয়াগাও ধলেশ্বরী নদীর তীরে এনে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ফেলা হয় ।