News71.com
 Bangladesh
 04 Apr 16, 08:15 AM
 690           
 0
 04 Apr 16, 08:15 AM

ভারত থেকে এলো রেলকোচের দ্বিতীয় চালান .......

ভারত থেকে এলো রেলকোচের দ্বিতীয় চালান .......

নিউজ ডেস্ক : ভারত থেকে আমদানি করা আরো ২০টি রেলকোচ নিয়ে দ্বিতীয় চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এ চালান এসে পৌঁছে। স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মীর লিয়াকত হোসেন আনুষ্ঠানিক ভাবে এ কোচগুলো গ্রহণ করেন।

উল্লেখ্য  ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট ১২০টি রেলকোচের বাংলাদেশে আসার কথা । যার মধ্যে প্রথম দফায় ইতিপূর্বে ২০টি ও দ্বিতীয় দফায় আজ সোমবার ২০টি সহ মোট ৪০টি রেলকোচ এসেছে। বাকিগুলো বাংলাদেশ আসার অপেক্ষায় ।

 রেলওয়ে সুত্রে জানাগেছে দর্শনা কাস্টম ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ব্রডগেজ লাইনের এই কোচগুলো আজ বিকেলেই সৈয়দপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন