News71.com
 Bangladesh
 04 Apr 16, 08:23 AM
 705           
 0
 04 Apr 16, 08:23 AM

পটুয়াখালী পল্লী বিদ্যুতের ক্যারিয়ারের বিরুদ্ধে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ.......

পটুয়াখালী পল্লী বিদ্যুতের ক্যারিয়ারের বিরুদ্ধে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ.......

বরিশাল সংবাদদাতা : পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশিয়ারের বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসা‍তের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে।

এদিকে, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা ওই ক্যাশিয়ার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী হাফিজ আহমেদ জানান, সমিতির ক্যাশিয়ার জায়েদা খানম দীর্ঘদিন থেকে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ পল্লী বিদ্যুতের অগ্রণী ব্যাংকের মূল হিসেবে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিলেন। এছাড়া ব্যাংকের ভুয়া জমা রশিদ ও মাসিক হিসাবগুলো জালিয়াতি করে আত্মসাৎ করা অর্থ মোট হিসাবে সমন্বয় করেছেন। জায়েদা খানম সম্প্রতি গত ফেব্রুয়ারিতে কলাপাড়ায় বদলি হয়ে গেলে তার স্থলে নতুন ক্যাশিয়ার আসেন। এরপরই এ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।

তিনি জানান, এখন পর্যন্ত ৬ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার সদর থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেছেন। এদিকে, অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানি হলে গত ৩১ মার্চ জায়েদাকে সাময়িক বরখাস্ত করে পটুয়াখালী সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পাশাপাশি ডিজিএম আবু বকরকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়।

সমিতির এজিএম (অর্থ) রণজিৎ কুমার দেবনাথ জানান, ক্যারিয়ার জায়েদা গত রোববার থেকে পলাতক রয়েছেন । সমিতির নিজস্ব ও ঢাকা থেকে আসা তদন্ত কমিটির কাজ শেষ হলে বোঝা যাবে কি পরিমাণ অর্থ আত্মসা‍ৎ হয়েছে। এছা‍ড়া এর সঙ্গে কারা জড়িত রয়েছেন তাও জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন