
নিউজ ডেস্কঃ ঘাটাইলের ধলাপাড়া রেঞ্জের বটতলি বিট অফিসের আওতায় সংরক্ষিত বনাঞ্চলসহ শাল-গজারি গাছ রাতের আঁধারে উজাড় করচ্ছে দুর্বৃত্তরা । আর এ কাজের সাথে বটতলি বিট অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারি জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে ।
স্থানীয়রা বলেন, বটতলি বিটের বড়চালা, বগা সাইরের পাড়া, খাগরাটা, কুবেদ আলীর চালায় শাল-গজারি গাছ কেটে পার্শ্ববর্তী মধুপুর থানার কাঠ ব্যবসায়ীদের মাধ্যমে রাতের আঁধারে উজাড় করে বিক্রি করা হচ্ছে। এতে বিটের লোকজনই জড়িত ।
অভিযোগ সর্ম্পকে বটতলি বিট কর্মকর্তা মোশরাফ বলেন, কাঠ চোরেরা রাতের আঁধারে দু'একটা গাছ কাটে । তবে কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ সত্য নয় ।