News71.com
 Bangladesh
 04 Apr 16, 09:19 AM
 670           
 0
 04 Apr 16, 09:19 AM

মন্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি ।। বিষয়টি খতিয়ে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী........  

মন্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি ।। বিষয়টি খতিয়ে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী........   

নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার সাধারণ ডায়েরির (জিডি) করেছেন । এ বিষয়ে ব্যবস্হা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী । আজ এক অনুষ্ঠানে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন অভিযোগ পাওয়া গেছে। নিবিড়ভাবে অভিযোগের তদন্ত হচ্ছে। কার দোষ ছিল এবং কার গাফিলতি ছিল তা খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে ।

উল্লেখ্য গত শুক্রবার আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই মলয় কুমার সাহা উপমন্ত্রী আরিফ খানের বিরুদ্ধে তাঁকে (মলয়) গালাগাল ও লাথি মেরে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে জিডি করেন। পুলিশ বলেন ঘটনার রাতে উপমন্ত্রী আরিফ খানকে বহনকারী গাড়িটি সাভারের নবীনগর বাসস্ট্যান্ডের কাছে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।

এরপর আরিফ খান ঢাকাগামী ১টি বাসে উঠে পড়েন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মলয় কুমার থানার গাড়ি নিয়ে উপমন্ত্রীকে নিরাপত্তা দিতে বাসের পেছনে ছুটতে থাকেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বাসটি থামলে এসআই ওই বাসটিতে উঠতে যান। এ সময় ক্ষুব্ধ উপমন্ত্রী তাঁকে গালমন্দ করে ধাক্কা দিয়ে ফেলে দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন