
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে প্রতারনাকালে খুলনার আদালত এলাকা থেকে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে । তিনি মাদারীপুর জেলার মোস্তফা এলাকার লাল মিয়ার ছেলে।
খুলনা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাজ্জাককে প্রতারনার অভিযোগে খুলনা মেট্রাপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে খুলনা থানায় প্রতারনার অভিযোগে মামলা হয়েছে। যার মামলা নং-৫ (০৪/০৪/১৬) ।