News71.com
 Bangladesh
 04 Apr 16, 10:35 AM
 736           
 0
 04 Apr 16, 10:35 AM

৩০শে এপ্রিলের মধ্যেই নিজের সিমকার্ডটি রি-রেজিস্ট্রেশন করবেন প্রধানমন্ত্রী..........

৩০শে এপ্রিলের মধ্যেই নিজের সিমকার্ডটি রি-রেজিস্ট্রেশন করবেন প্রধানমন্ত্রী..........

নিউজ ডেস্কঃ আগামী ৩০শে এপ্রিলের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বায়োমেট্রিক পদ্ধতিতে তার সিমকার্ডটি রি-রেজিস্ট্রেশন করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম । আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৩০শে এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করলে সিমকার্ড বন্ধ করে দেওয়া হবে। তবে পরবর্তীতে রি-রেজিস্ট্রেশন করলে তা ফের খুলে দেওয়া হবে । তারানা হালিম বলেন, জনগণকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই তার ব্যবহৃত মোবাইলের সিম কার্ডটি তিনি বায়োমেট্টিক পদ্ধতিতে রি-ভেরিফিকেশন করে নেবেন ।

তিনি বলেন, দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘর রয়েছে। এসব ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করে জনগণের সিমকার্ড ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কাজও শুরু হয়েছে ।

উল্লেখ্য যে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য দেওয়া আঙুলের ছাপ কোনো মোবাইল ফোন অপারেটর অপব্যবহার করলে ৩শ’ কোটি টাকা জরিমানা জরিমানা করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন