
পাথরঘাটা প্রতিনিধি: হরিণ শিকারের জন্য তৈরি করা ১ হাজার ফাঁদসহ ৩০ কেজি হরিনের মাংশ উদ্ধার করেছে বরগুনা জেলার পাথরঘাটার চরদুয়ানী নৌ-পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। রোববার দিনগত রাত্র ১০টার সময় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের কালিয়ারখালের পাড়ে একটি পরিত্যাক্ত নৌকা থেকে এ মাংশ গুলো উদ্ধার করা হয়েছে। সহ¯্রাধীক ফাঁদ ও হরিণের মাংশ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্বজোন পাথরঘাটার জ্ঞানপাড়া বনবিভাগের টহল ফাড়ির ওসি(অফিসার ইন চার্জ) গাজী জাহাঙ্গীর আলম জানান, রোববার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে চরদুয়ানী নৌ-পুলিশ ফাড়ির এসআই রমজান আলী ও আমার দু’টি টিম নিয়ে সুন্দরবনের পাশে বলেশ্বর নদীর দুইপাড়ে অবস্থান করি। এসময় হরিন শিকারীরা বুঝতেপেরে সুন্দরবন থেকে তাদের ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে লোকালয়ে পালাবার চেষ্টা করে।১ঘন্টা ধাওয়া করার পর পাথরঘাটা কালিয়ার খালে ট্রলার ফেলে শিকারীরা পালিয়ে যায়।পরে ট্রলারে তল্লাশী চালিয়ে হরিণ শিকারের ১ হাজার ফাঁদসহ ৩০ কেজি হরিণের মাংস ও ট্রলারটি জব্দ করা হয়।
চরদুয়ানী নৌ-পুলিশ ফাড়ির ইন চার্জ রমজান আলী বলেন,বিশ্বাস বাড়ির চিহ্নিত শিকারীরা এই শিকারের সাথে জরিত,বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।