News71.com
 Bangladesh
 05 Apr 16, 11:14 AM
 615           
 0
 05 Apr 16, 11:14 AM

ফরিদপুরে দু'দল দুষ্কৃতকারিদের মধ্যে বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছেন ।

ফরিদপুরে দু'দল দুষ্কৃতকারিদের মধ্যে বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছেন ।

নিউজ ডেস্কঃ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দু'দল দুষ্কৃতকারির মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন । গতকাল দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে । নিহত ব্যক্তির নাম আমজাদ শেখ (৪০)। বাড়ি কানাইপুর ইউনিয়নের ছোনপচা গ্রামে ।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমুদ্দিন আহমেদ বলেন, লক্ষ্মীপুর গ্রামে একটি ইটভাটার পেছনে দুই দল দুষ্কৃতকারির মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির মধ্যে পড়ে আমজাদ শেখ নিহত হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন