News71.com
 Bangladesh
 05 Apr 16, 01:47 AM
 639           
 0
 05 Apr 16, 01:47 AM

বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী পুণ্য গঙ্গাস্নান ।।

বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী পুণ্য গঙ্গাস্নান ।।

নিউজ ডেস্কঃ প্রতিবছরের মতো এবারো চৈত্র মাসের মধূকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান। এতে সকাল থেকেই যমুনা ও তিতাস নদীর তীর পরিণত হয়েছে ভক্তদের মিলন মেলায় । এ উপলক্ষে নদীর তীরগুলোতে বসেছে নানা রঙের লোকজ মেলা। এদিকে গঙ্গাস্নানে আসা ভক্তদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই গঙ্গাস্নানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত পূণ্যার্থীরা ভিড় করেন তিতাস ও যমুনার তীরে। নদীর পানিতে ফুল, ডাব-কলা ভাসিয়ে মন্ত্র পড়ে স্নানের আনুষ্ঠানিকতা সারেন ভক্ত-অনুরাগীরা। নিজেদের পাপ মোচন আর মনের আশা পূর্ণ করতেই গঙ্গাস্নানে অংশ নেন তারা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় চলে প্রার্থনা ।

প্রাচীন এই প্রথাকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে লোকজ মেলা। খই-মুড়ি-চিড়া, মণ্ডা-মিঠাই আর বাতাসাসহ বাহারি সব খাবারের দোকানে ভিড় করছেন স্নানে অংশ নেওয়া ভক্তরা । এদিকে পূণ্যস্নানকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া । বাংলা পঞ্জিকার তিথি অনুযায়ী গঙ্গাস্নানের সময় মঙ্গলবার সূর্যোদয় থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন