
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে তামাকমুক্ত করার পদক্ষেপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ভবনে ধূমপান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। গত ২১ মার্চ বিশ্ববিদালয় সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক ভবনসহ সব অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস গবেষণাগার ও অন্যান্য ভবনগুলোয় ধূমপান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪(১) ধারা অনুযায়ী জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সংবাদমাধ্যমকে বলেছেন , "আসলে বাস্তব পরিস্থিতির কারণে ক্যাম্পাসে এই আইনের পরিপূর্ণ প্রয়োগ কিছুটা কঠিন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।"
“বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনেক আগেই ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এখন অন্যান্য ভবনেও তা কার্যকর হবে।”