News71.com
 Bangladesh
 05 Apr 16, 10:42 AM
 706           
 0
 05 Apr 16, 10:42 AM

আগামি ১০ এপ্রিল নব নির্মিত কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।।

আগামি ১০ এপ্রিল নব নির্মিত কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্ক : আগামি ১০ এপ্রিল নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনের দিন ঠিক হয়েছে। আধুনিক নির্মান শৈলীর সুদৃশ্য ঢাকা কেন্দ্রীয় কারাগার রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এ কারাগার উদ্বোধন করবেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

নবনির্মিত এ কারাগারটি এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম মডেল কারাগার হবে। এ কারাগারটির নাম দেওয়া হয়েছে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ’। এ কারাগারে প্রায় ৪ হাজার ৫৯০ জন বন্দি থাকার সু ব্যবস্থা রয়েছে।

প্রাথমিকভাবে নব নির্মিত এ কারাগারটিতে শুধু পুরুষ বন্দি রাখা হবে। বর্তমানে কারা এলাকায় পুরুষ কারাগারটির পাশে নতুন একটি নারী কারাগার নির্মাণ করা হচ্ছে। সেটির নির্মাণ শেষ হলে নারী বন্দিরাও থাকতে পারবেন।

পুরনো ঢাকার নাজিমউদ্দীন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নতুন কারাগারটির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ১৭৮৮ সালে স্থাপিত পুরান ঢাকার এ কারাগারটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক সাক্ষি। উদ্বোধনের পরই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অতিরিক্ত বন্দিকে স্থানান্তরের কাজ শুরু করবে।

কারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৯৪ দশমিক ৪১ একর জমির ওপর ৩টি কারাগার নির্মাণ করা হবে। এর মধ্যে পুরুষ কারাগার দুটি আর নারী কারাগার একটি। নারী কারাগারটিতে দুইশ’ বন্দি রাখা যাবে। প্রতিটি পুরুষ কারাগার ৩১ একর জমিতে তৈরি করা হচ্ছে। আর নারী কারাগারটি তৈরি হবে ১১ একর জমির ওপর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন