
নিউজ ডেস্কঃ ২০১৫ সালে সরকার উৎখাতের নামে একটি বিশেষ রাজনৈতিক দল মানুষ পুড়িয়ে মারে। স্কুল শিক্ষক, শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষকে পুড়িয়ে মারা হয় । আজ রাজধানীর চাঁনখারপুল এলাকায় পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন ।
আজ সকাল ১০টায় ‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।
৫০০ শয্যাবিশিষ্ট এই ইনস্টিটিউটটি নির্মাণে ব্যয় হবে ৫৩৪ কোটি টাকা। মোট ১ দশমিক ৭৬ একর জমিতে বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হবে। আন্ডারগ্রাউন্ডে দুই তলা বেইজমেন্টসহ মোট ১২তলা বিশিষ্ট বহুতল একাধিক ভবনের নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে। পৃথক তিনটি ব্লকের একটিতে বার্ন, একটিতে প্লাস্টিক ও অপরটিতে একাডেমিক ভবন থাকবে ।