
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মিজানুর রহমান খান । প্রেষণে মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।
একই আদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে ।