News71.com
 Bangladesh
 06 Apr 16, 12:59 PM
 742           
 0
 06 Apr 16, 12:59 PM

১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পৌর কর্তৃপক্ষের আনন্দ মিছিল ।।

১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পৌর কর্তৃপক্ষের আনন্দ মিছিল ।।

নিউজ ডেস্কঃ ৫ বছর বঞ্চিত থাকার পর পৌর এলাকার উন্নয়নের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় আজ সকালে আনন্দ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষ । সকালে ১১টায় পৌরসভার সামনে জমায়েত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ সাইদুর রহমান ।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখে হাসিনা ও স্থানীয় এমপি আব্দুল ওদুদকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেষ্টুন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেন ।

ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ সাইদুর রহমান এবং স্থানীয় এমপি আব্দুল ওদুদের প্রচেষ্টায় পৌর উন্নয়নে ইউজি প্রকল্পে ১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। ইতোঃমধ্যে ১৫ কোটি টাকার টেন্ডার আহবান করেছেন তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন