News71.com
 Bangladesh
 06 Apr 16, 02:17 AM
 611           
 0
 06 Apr 16, 02:17 AM

লক্ষ্মীপুরে কমলনগরে ডাকাতের গুলিতে নিহত ১......

লক্ষ্মীপুরে কমলনগরে ডাকাতের গুলিতে নিহত ১......

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের গুলিতে আবদুল ওয়াদুদ জমাদার নামে ১জন নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের গুদামঘর এলাকায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে ।

এতে ৩জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় নুরুল আমিন নামে ১ ডাকাতকে আটক করেছেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানায় আজ বুধবার ভোররাতে কমলনগর উপজেলার চরলরেন্সের গুদামঘর এলাকায় আবদুল ওয়াদুদ জমাদার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ১৫ থেকে ২০ জনের ডাকাত দল মুখোশ পরে আবদুল ওয়াদুদ জমাদারের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার মালামাল লুট করে ।

তিনি বলেন এ সময় ডাকাতদের বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি ছুঁড়ে ডাকাত দল। এতে গৃহকর্তা আবদুল ওয়াদুদ জমাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় তার ছেলে আবদুর রহমান গুলিবিদ্ধ ও রাসেল আহমদ ও আরজু বেগম নামে ৩ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আহমদ বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে নুরুল আমিন নামে ১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন