
নিউজ ডেস্ক : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। একইসঙ্গে বাহিনীটির শিক্ষা ও প্র্রশিক্ষণেও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আনার আহ্বানও জানান প্রেসিডন্ট ।
এসময় রাষ্ট্রপতি বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দাপ্তরিক কাজের পাশাপাশি নিবিড় প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এর আগে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছালে রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানানো হয়। পরে আনুষ্ঠানিক প্যারেড পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আকাস সীমা শত্রুমুক্ত রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দেয়ার স্বীকৃতি হিসেবে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ।