News71.com
 Bangladesh
 06 Apr 16, 02:38 AM
 676           
 0
 06 Apr 16, 02:38 AM

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রসহ নিহত ৪

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রসহ নিহত ৪

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৬ জন। পুলিশ ও স্থানীয়রা আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কের চন্ডিদাসগাতী নামক স্থানে হাইলাক্স ইট ভাটার ১টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৪জন স্কুলছাত্রকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে চন্ডিদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র রাব্বি ও বায়েজিদ নিহত হয়। আহত হয় অপর ২ ছাত্র। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নিহত রাব্বী বহুতী গ্রামের মোজাম্মেল হোসেন ও বায়েজিদ আব্দুল লতিফের পুত্র। অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলায় ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।

আজ বুধবার সকাল সাড়ে ৬টায় উত্তরাঞ্চল থেকে পাথর বোঝাই ১টি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি কামারখন্দের সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই অপর ১টি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ ট্রাক চালক নিহত ও আরো ৪ জন আহত হয়। নিহতরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার ট্রাক চালক মো. হাসান ও চাপাই নবাবগঞ্জ জেলার ট্রাকচালক নুর ইসলাম ।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. রকিবুর ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন