News71.com
 Bangladesh
 06 Apr 16, 07:17 AM
 601           
 0
 06 Apr 16, 07:17 AM

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর আহত ৩ ।।

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর আহত ৩ ।।

নিউজ ডেস্কঃ দেশের অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল এবং আজ দুপুরে মঙ্গলবার গভীর রাতে দুই দফায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অফিস কক্ষ ও দুইটি হলে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলার শিকার হন তিন শিক্ষার্থী । আহত ছাত্রদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার করতে ছাত্রলীগের জাহাঙ্গীর পক্ষ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দুর্বল প্রশাসনের কারণে  ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপ এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে ঢুকে ফরিদ মল্লিক নামে এক ছাত্রকে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্রাট বিশ্বাস, মাহাদি হাসান ও জাহাঙ্গীর আলম নামে তিন ছাত্রকে বিজয় দিবস হল থেকে বহিষ্কার করে। এ ঘটনায় গত মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ওই পক্ষটি বিজয় দিবস হল ও স্বাধীনতা দিবস হলে ভাঙচুরের ঘটনা ঘটায় ।

আজ বেলা ১২টার দিকে আবারও ওই পক্ষটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও হলে ভাঙচুর চালায়। সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন