News71.com
 Bangladesh
 06 Apr 16, 08:31 AM
 604           
 0
 06 Apr 16, 08:31 AM

নতুন গভর্নরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের প্রথম পর্ষদ সভা ।। আইটি নিরাপত্তা বাড়ানোর তাগিদ....

নতুন গভর্নরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের প্রথম পর্ষদ সভা ।। আইটি নিরাপত্তা বাড়ানোর তাগিদ....

নিউজ ডেস্ক : রিজার্ভ চুরির কেলেঙ্কারিতে আতিউর রহমান সরে গেলে নব নিযুক্ত গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রায় সকল পরিচালকরা বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন । বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা সাংবাদিকদের ব্রিফিংএ এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, “বিদেশের ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের টাকা বের হয়ে যাওয়ার বিষয়ে আজকের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় পরিচালকদের বিস্তারিত জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে, তাও পর্ষদকে জানানো হয়।

শুভঙ্কর সাহা বলেন “পরিচালনা পর্ষদ সবকিছু অবহিত হয়ে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে, সে জন্য পরামর্শ দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের আইটি সিকিউরিটি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন।” পরিচালকরা বলেছেন  “আমাদের টোটাল সিকিউরিটি বাড়াতে হবে"। তারা সে বিষয়ে বিভিন্ন পরামওর্শ দিয়েছেন,বলেন শুভংকর সাহা।

তবে আজ বুধবার সন্ধায় পর্ষদ সভা শেষে বেরিয়ে যাওয়া সময় কোনো পরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি। তারা কৌশলে সাংবাদিকদের এডিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন