News71.com
 Bangladesh
 01 Apr 17, 12:47 PM
 218           
 0
 01 Apr 17, 12:47 PM

শেষ হল মৌলভীবাজারের 'অপারেশন ম্যাক্সিমাস' ।। তিন জঙ্গি নিহত.....  

শেষ হল মৌলভীবাজারের 'অপারেশন ম্যাক্সিমাস' ।। তিন জঙ্গি নিহত.....   

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান 'অপারেশন ম্যাক্সিমাস' শেষ হয়েছে। এতে তিন জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার সকালে পুনরায় শুরু হওয়া এই অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে আলোকস্বল্পতার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়েছিল।

 অভিযান সম্পর্কে মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মো. শাহজালাল জানান, ওই আস্তানায় সকাল ৮টা৪৫মিনিটে প্রথমে সোয়াট প্রবেশ করে। এরপর ১০টা০৮মিনিটে ডিআইজি কামরুল আহসান, ১০টা১০মিনিটে বোম ডিসপোজাল টিম ও ১০টা১৪মিনিটে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রবেশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন