News71.com
 Bangladesh
 01 Apr 17, 06:27 PM
 205           
 0
 01 Apr 17, 06:27 PM

আগামী ৫ দিন রাজধানীতে ব্যক্তিগত গাড়ী ব্যবহার না করার অনুরোধ জানিয়েছন স্বরাষ্ট্রমন্ত্রী....

আগামী ৫ দিন রাজধানীতে ব্যক্তিগত গাড়ী ব্যবহার না করার অনুরোধ জানিয়েছন স্বরাষ্ট্রমন্ত্রী....

 

নিউজ ডেস্ক : আগত বিদেশী অতিথিদের সার্বিক নিরাপত্তা ও রাজধানীকে যানযট মুক্ত রাখতে আজ থেকে আগামী ৫ দিন কোন দরকার ছাড়া ঢাকাবাসীকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি একেএম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, আইপিইউ প্রধানসহ প্রায় ১ হাজার ৪শ’ বিদেশি অতিথি অংশ নেবেন। বিদেশি অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে সবার সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দু’ভেন্যূর আশপাশের সব এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং পুরো ঢাকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন