News71.com
 Bangladesh
 01 Apr 17, 06:35 PM
 215           
 0
 01 Apr 17, 06:35 PM

রাষ্ট্রপতির আব্দুল হামিদের সঙ্গে ভারতীয় সেনা প্রধান জেনারেল রাওয়াতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির আব্দুল হামিদের সঙ্গে ভারতীয় সেনা প্রধান জেনারেল রাওয়াতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। শনিবার বিকালে ভারতের সেনাপ্রধান বঙ্গভবনে যান। উল্লেখ্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার বাংলাদেশে পৌঁছান ভারতের সেনাপ্রধান।

বিকেলে গনভবনের সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেছেন ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম প্রতিবেশি রাষ্ট্র । বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাস্ট্রপতি।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ আরও বলেন, দুই প্রতিবেশ দেশের সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ে সফর বিনিময় উভয় দেশের সেনাবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ সময় দুই দেশের সেনাবাহিনী মধ্যে প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন বলে জানান প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় ভারতীয় সেনা প্রধান বলেন, ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।” ভারতীয় সেনাপ্রধান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময় আরও বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারিত, আরও বৃদ্ধি পাবে।

এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতীয় সেনাপ্রধানের স্ত্রী মাধুলিকা রাওয়াত, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেএস নন্দা, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন