News71.com
 Bangladesh
 07 Apr 16, 01:47 AM
 675           
 0
 07 Apr 16, 01:47 AM

রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরীর তিন বছরের দণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট ।।

রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরীর তিন বছরের দণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট ।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরীর ৩ বছরের সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের একটি আপিল বিভাগ । আজ সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ নাজিমউল্লাহর আবেদনের নিষ্পত্তি করে এ রায় দেন । আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান ।

 নাজিম উল্লাহ’র পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী । এ সময়ের মধ্যে সেখানে তিনি অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নামে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করে  দুদক ।

২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় এসব অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ । এ মামলায় ওই বছরের ১৬ নভেম্বর নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে ২২ লাখ টাকা জরিমানা করেন ।

বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালের ০১ আগস্ট হাইকোর্ট তার সাজা কমিয়ে তিন বছর কারাদণ্ড এবং ছয় লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ঠিক করে দেন । পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধেও আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী । আজ সেই আপিলের নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন