News71.com
 Bangladesh
 07 Apr 16, 01:54 AM
 663           
 0
 07 Apr 16, 01:54 AM

শৌচাগারের ভেতর ২০টি সোনার বার ।।

শৌচাগারের ভেতর ২০টি সোনার বার ।।

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনা জব্দ করা হয়েছে। আজ সকালে বিমানবন্দরে শৌচাগারের কমোডের ভেতর থেকে এসব সোনা জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। কমোডের ভেতর রাখা কনডম থেকে ২০টি বার উদ্ধার করা হয় ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আজ সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সোনার চালান আসার গোপন খবর পাওয়া যায়। সোনার চালানটি বিমানবন্দরের কোথাও লুকিয়ে রাখা হয়েছে জানতে পেরে তল্লাশি চালানো হয়। পরে কাস্টম হলে এক নম্বর বেল্টের পাশে একটি শৌচাগারের কমোডের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়। স্কচটেপ দিয়ে পেঁচিয়ে তিনটি কনডমের ভেতর ২০টি সোনার বার লুকিয়ে রাখা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দ হওয়া সোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন