News71.com
 Bangladesh
 07 Apr 16, 07:48 AM
 564           
 0
 07 Apr 16, 07:48 AM

রবিবার থেকে জবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ।।

রবিবার থেকে জবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ।।

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র নাজিমুদ্দিন সামাদের হত্যাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।

আগামী শনিবার রাত ১২টার মধ্যে হত্যাকারীদের  গ্রেপ্তার না করলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ সড়ক অবরোধ করে চার ঘণ্টা বিক্ষোভ করার পরে এই কর্মূসচি ঘোষণা করা হয়। এর আগে গত রাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের মাস্টার্সের শিক্ষার্থী নাজিমুদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন