News71.com
 Bangladesh
 07 Apr 16, 08:26 AM
 645           
 0
 07 Apr 16, 08:26 AM

রাজধানীতে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে ক্যাবল ও বিদ্যুৎকেন্দ্র ।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

রাজধানীতে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে ক্যাবল ও বিদ্যুৎকেন্দ্র ।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নিউজ ডেস্কঃ রাজধানীতে নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্র ও ক্যাবলগুলো আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । রাজধানীর বিদ্যুৎ ভবনে আজ বেলা ১২টার দিকে এক কর্মশালা থেকে বের হয়ে এ কথা বলেন তিনি ।

রাজধানীর বিভিন্ন স্থানে লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন ঠিক আছে। কিন্তু ট্রান্সমিশন (বিতরণ) লাইনে ত্রুটির কারণে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। রাজধানীতে নিরবছিন্ন ও ত্রুটিমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎকেন্দ্র ও ক্যাবলগুলো আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এ বছরই ধানমণ্ডি এলাকায় এটা করা হবে। ২০২৬ সালের মধ্যে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে বিদ্যুৎকেন্দ্র ও ক্যাবল আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এরপর চট্টগ্রাম ও সিলেটে একইভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন