News71.com
 Bangladesh
 07 Apr 16, 09:07 AM
 636           
 0
 07 Apr 16, 09:07 AM

বঙ্গবন্ধুকে যারা কটাক্ষ করে তারা পাকিস্তানের ভূত ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বঙ্গবন্ধুকে যারা কটাক্ষ করে তারা পাকিস্তানের ভূত ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুকে যারা খাটো এবং কটাক্ষ করে তারা রাজাকার,পাকিস্তানের ভূত এবং নব্য রাজাকার। তিনি আজ সকালে বাংলা একাডেমি এবং বিশ্ববাংলা কবিতা পরিষদের উদ্যোগে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক ও কবি অসীম সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেলিন ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী হাসান ইমাম।এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী এবং বাংলা একাডেমির পরিচালক আব্দুল হাই।

তথ্যমন্ত্রী বলেন, বাঙালীর পুন:আবিস্কারের প্রেরণাদাতা,স্বাধীনতার পথপ্রদর্শক শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে যে কুচক্রীমহল কটাক্ষ করে তাদেরকে বর্জন করতে হবে। দেশের মাটিতে তাদের জায়গা নেই বলে তিনি উল্লেখ করেন।

এসব অপশক্তি বাংলাদেশকে মানেনি এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে কখনো জানার চেষ্টা করেনি উল্লেখ করে হাসানুল হক ইনু বঙ্গবন্ধুকে নিয়ে যারা মন খুলে কথা বলতে জানে না তাদের বর্জন করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সকলকে কঠোর অবস্থানে যাওয়ার আহবান জানান ।

তিনি বলেন,ইতিহাস চর্চা করলে নতুন ইতিহাসের জন্ম হয়।তেমনি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আরও আলোচনা ও চর্চা বাড়াতে হবে। কেননা তিনি নিজেই একটি ইতিহাস। গণতন্ত্রের চর্চা না করলে গণতন্ত্রের শরীরে ধূলা পড়ে যায়,সেজন্য সবসময় গণতন্ত্রের চর্চা করতে হবে। এছাড়া জাতীয়তাবাদ,অসাম্প্রদায়িকতা ও সমাজতন্ত্রেরও চর্চা করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন,’৭৫ এর পরের প্রজন্ম ‘৬৯ এর গণঅভ’্যত্থানের কথা জানে না,’৭০ এর নির্বাচনের কথা জানেনা। কিন্তু তারা মুক্তিযুদ্ধের কথা জানে। নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ইতিহাস আরও তুলে ধরতে হবে।

তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী ও গণতন্ত্রের প্রতীক। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহান নেতার রাজনৈতিক কার্যক্রম দেশের মানুষের কাছে তুলে এনেছেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের মধ্য দিয়ে যে ষড়য›ত্র শুরু হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন