News71.com
 Bangladesh
 08 Apr 16, 01:05 AM
 717           
 0
 08 Apr 16, 01:05 AM

তদন্তে গিয়ে হামলার শিকার শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা, আটক ৪

তদন্তে গিয়ে হামলার শিকার শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা, আটক ৪

নিউজ ডেস্কঃ চাঁদার দাবিতে মারধরের অভিযোগ তদন্ত’ করতে গিয়ে রাজধানীর রেল ভবনের কাছে পিডব্লিউডি কর্মচারী কোয়ার্টার এলাকায় হামলার শিকার হয়েছে শাহবাগ থানার পুলিশ । আজ সন্ধ্যার এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হওয়ার পর চারজনকে আটক করা হয়েছে বলেছেন ঘটনায় আহত শাহবাগ থানার এসআই হারুন-অর-রশিদ । আটক কারও নাম পরিচয় জানায়নি পুলিশ ।

এসআই হারুন বলেন, বিকালে পিডব্লিউডি’র কয়েকজন কর্মচারী থানায় এসে ‘চাঁদার দাবিতে তাদের মারধর করা হয়েছে’ বলে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন । অভিযোগকারীদের নিয়ে সন্ধ্যার কিছু আগে এই ঘটনার তদন্ত করতে গেলে তারা হামলাকারীদের দেখিয়ে দেয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে ।

এই পুলিশ সদস্যের দাবি, এসময় কারও কারও উসকানিতে কোয়ার্টারের কয়েকজন এসে আটকদের ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালালে পুলিশও লাঠিপেটা করে । এই ঘটনার সময় তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হন বলে জানান এসআই হারুন ।

এ ঘটনায় কাদেরুল খান (৩৫) নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের আঘাতেই তিনি আহত হন বলে দাবি করেছেন তার স্বজনরা । তবে পুলিশ বলছে, ঘটনার সময় একজন দৌড়ে পালাতে গেলে কাদেরুল লাইট পোস্টে ধাক্কা লেগে আঘাত পান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন