
নিউজ ডেস্কঃ ফুটবল বাঁচাও কমিটির আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন আসন্ন নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হলে জাতীয় ফুটবল দলকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন। কাজী সালাউদ্দিন আহমেদ বলেন এএফসি ও ফিফার টাকা নিজের কাজে ব্যবহার করি-এটাই তারা বলেছে। যদি আপনারা কেউ আমার পারসোনাল ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে এবং বিদেশে বের করতে পারেন যেখানে আমি এএফসি বা ফিফার টাকা ট্রান্সফার করেছি। তাহলে আপনারা যে শাস্তি আমাকে দিবেন তা আমি মাথা পেতে নেব। যদি না পারেন তাহলে আপনাদের কাছে আমার ডিমান্ড থাকবে আপনারা মিডিয়াতে দাড়িয়ে এই কথা বলার জন্য ক্ষমা চাইবেন ।