News71.com
 Bangladesh
 08 Apr 16, 11:57 AM
 740           
 0
 08 Apr 16, 11:57 AM

ফেনীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর আঅয়ামিলীগে যোগদান ।।

ফেনীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর আঅয়ামিলীগে যোগদান ।।

নিউজ ডেস্কঃ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন । গতকাল ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন । এসময় আরও উপস্থিত ছিলেন, ফেনী পৌর সভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিন, ফেনী সদর যুবলীগের সাধারণ সম্পাদক করিমুল্লাহ আজাদ প্রমুখ ।

 যোগদানকারী বালিগাঁও ইউনিয়ন বিএনপির নেতা, ফেনী সদর শ্রমিক দলের সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নবী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে দারুণভাবে ভূমিকা পালন করছে। যে ফেনী এক সময় সন্ত্রাসের জনপদ ছিল সেই জেলা আজ শান্তির জনপদ হয়ে উঠেছে। আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপি ছেড়ে এখানে যোগ দিয়েছি ।

বিএনপি উন্নয়নের রাজনীতি থেকে বেরিয়ে এসে সন্ত্রাস আর জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাই অনেকেই এ দল ছেড়ে আগামী দিনগুলোতে আওয়ামী লীগে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন