
নিউজ ডেস্কঃ আগামী অর্থবছর থেকে প্রতিবছর সদ্য সম্মান ডিগ্রি অর্জনকারী ২জনকে হাই-প্রোফাইল ফেলোশিপ দেয়া হবে। এ একথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত হ্যাকাথন'র সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
২ দিনব্যাপী এই হ্যাকাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩ হাজার মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। তারা প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা, শিশু ও মাতৃ স্বাস্থ্যসেবা, নগরে যানজট নিয়ন্ত্রণ ও জ্বালানি দক্ষতাসহ ১০টি ক্যাটাগরিতে উপযুক্ত অ্যাপস তৈরি করেন । প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী দলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ৮০ হাজার মার্কিন ডলার আইসিটি ডিভিশন থেকে ৫০ হাজার টাকাসহ সনদ ও সম্মাননা দেয়া হয় ।