News71.com
 Bangladesh
 08 Apr 16, 12:17 PM
 620           
 0
 08 Apr 16, 12:17 PM

জনপ্রশাসনে সৎ,দক্ষ ও চৌকস কর্মকর্তা নিয়োগের দৃঢ় প্রত্যয় ।।  

জনপ্রশাসনে সৎ,দক্ষ ও চৌকস কর্মকর্তা নিয়োগের দৃঢ় প্রত্যয় ।।   

 

নিউজ ডেস্কঃ জন প্রশাসনে দক্ষ, মেধাবী ও চৌকস কর্মকর্তা নিয়োগের  জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে আলোচনা সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্যরা ।

কমিশনের সচিব মো. নূরুন নবী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন । আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেশের জনপ্রশাসনের জন্য দক্ষ ও যোগ্য কর্মকর্তা/জনবল নিয়োগের সুপারিশ করেছে। এসব কর্মকর্তা/জনবল নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে ।

কর্মকর্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বিপিএসসি জনপ্রশাসনে দক্ষ, মেধাবী ও চৌকস কর্মকর্তা নিয়োগের জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে । পিএসসি’র সব কর্মকর্তা ও কর্মচারী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে একটি জনবান্ধব সিভিল সার্ভিস উপহার দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন । আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন